24.6 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsআজ ফিরছেন আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি

আজ ফিরছেন আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি

 

আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিকদের আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কাবুল থেকে রওনা দিয়ে বর্তমানে তারা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

- Advertisement -nagad

মঙ্গলবার ( ৩১ আগস্ট) দোহা থেকে ভাড়া করা একটি ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।

প্রসঙ্গত, আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছান। শনিবার পৌঁছান আরও ছয়জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও তিন জন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »