26 C
Chittagong
Thursday, 18 June 2026
বাড়িTop News৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

 

চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রথমে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও পরে পদের সংখ্যা বাড়িয়ে চার হাজার করা হয়।

- Advertisement -nagad

বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানা গেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, কোভিড ১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর মাধ্যমে সহকারী সার্জনের দুই হাজারটি শূন্যপদ পূরণের লক্ষ্যে ২০২০ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। 

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বিজ্ঞাপিত দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও দুই হাজার পদ যোগ করে মোট চার হাজার পদে সুপারিশের জন্য অধিযাচন পাঠানো হয়। 

৪২তম বিসিএস পরীক্ষা ২০২০ এ এমসিকিউ টাইপ লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে চার হাজার জনকে সাময়িকভাবে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিছু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ননএমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যা

- Advertisment -

সর্বশেষ

Translate »