26.5 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop News'সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যমকর্মীদের প্রতি হুমকি'

‘সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যমকর্মীদের প্রতি হুমকি’

 

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যর্মীদের প্রতি হুমকি ও ভয়-ভীতিমূলক। শনিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে সাংবাদিকদের চারটি সংগঠন। অবিলম্বে এই চিঠির ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানিয়েছেন তারা।

- Advertisement -nagad

সম্প্রতি সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ। গণমাধ্যমে এমন খবর প্রচারের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো- জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

সংগঠনগুলোর নেতারা বলছেন, কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব গণমাধ্যমকর্মীদের প্রতি ভয়ভীতিমূলক। এছাড়া সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের নেপথ্যের কারণ বের করতে সরকারের প্রতি আহবান জানান তারা। 

একই বিষয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রতিবাদ করবে সাংবাদিকদের চার সংগঠন।

- Advertisment -

সর্বশেষ

Translate »