24.3 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop News১৫ দফা দাবিতে সারাদেশে পণ্য পরিবহন মালিক, শ্রমিকদের কর্মবিরতি

১৫ দফা দাবিতে সারাদেশে পণ্য পরিবহন মালিক, শ্রমিকদের কর্মবিরতি

 

১৫ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে তিনদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ কার্ভাডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। 

- Advertisement -nagad

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের পণ্য পরিবহনের শতকরা ৮৫ ভাগ সড়ক পথে পরিবহন হয়। মহামারিসহ যে কোনও দুর্যোগে আমরা সারাদেশে পণ্য পরিবহন স্বাভাবিক রাখি। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য এই সেক্টরের মালিক-শ্রমিকরা চরম অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছে। 

সড়কপথে ‘পুলিশের ঘুষ বাণিজ্য’সহ সব ধরনের হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, নির্দিষ্ট স্থান নির্ধারণ ছাড়া গাড়ির কাগজপত্র চেক করা যাবে না। এছাড়া যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছে তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফি-এর বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর বা বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করতে হবে। এছাড়া ইতোমধ্যে আদায় করা বর্ধিত কর স্ব স্ব মালিককে ফেরৎ দিতে হবে।

সড়ক-মহাসড়কে শ্রমিকদের বিশ্রামের কোনও জায়গা নেই উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, আমরা দাবি রেখেছি নির্ধারিত দূরত্ব পরপর শ্রমিকদের ট্রাক টার্মিনালসহ বিশ্রামের ব্যবস্থা করতে হবে। মোটরযান মালিকদের উপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল করতে হবে। ইতোমধ্যে আদায়কৃত বর্ধিত কর স্ব স্ব মালিকদের ফেরত দিতে হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »