25.4 C
Chittagong
Monday, 3 August 2026
বাড়িTop Newsমুহিবুল্লাহ হত্যায় একজনকে আটক

মুহিবুল্লাহ হত্যায় একজনকে আটক

 

রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে শুক্রবার (১ অক্টোবর) সেলিম নামে এক ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

- Advertisement -nagad

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নইমুল হক বলেন, শুক্রবার বেলা ১১টায় লম্বাশিয়া ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বুধবার রাতে লম্বাশিয়া ক্যাম্পে নিজের কার্যালয়ে বন্দুকধারীদের হাতে খুন হন মুহিবুল্লাহ। এ ঘটনায় নিহতের ভাই হাবিুল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় মামলা দায়ের করেছে। তবে মামলায় কোনও নাম উল্লেখ করা হয়নি। সব আসামিকে অজ্ঞাত দেখানো হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »