24.1 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsবাবরের দুর্নীতি মামলায় রায় ১২ অক্টোবর

বাবরের দুর্নীতি মামলায় রায় ১২ অক্টোবর

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১২ অক্টোবর ধার্য করেছেন আদালত।

- Advertisement -nagad

ঢাকার বিশেষ জজ আদালত ৭ দুদক এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।

গত ৩০ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক তুলে ধরা হয়। এরপর বাবরের পক্ষে তার আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান লুৎফুজ্জামান বাবর। গত ১৯ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের মামলায় কিউকমের মালিক গ্রেপ্তার

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথবাহিনীর হাতে আটক হয় বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

পরে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ১৬ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা চার্জশিট জমা দেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »