25.3 C
Chittagong
Sunday, 2 August 2026
বাড়িTop Newsতুরাগে ট্রলারডুবি: তিন মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

তুরাগে ট্রলারডুবি: তিন মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

 

রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ চারজন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।

- Advertisement -nagad

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিনবাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

- Advertisment -

সর্বশেষ

Translate »