24.7 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িTop Newsশ্রম আইন লঙ্ঘন: ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিন

শ্রম আইন লঙ্ঘন: ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিন

 

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

- Advertisement -nagad

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার তৃতীয় শ্রম আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় ড. ইউনূসসহ ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে  ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানটির শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এসবের মধ্যে রয়েছে, ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকার পরও তাদের স্থায়ী করা হয়নি, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।আর এসব অভিযোগের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে ফৌজদারি আইনে মামলা করে।

- Advertisment -

সর্বশেষ

Translate »