28.5 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

 

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাকের ধাক্কায় বাসের সাত যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১০জন আহত হয়েছেন।

- Advertisement -nagad

শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫) ও ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার তাইজুদ্দিন মন্ডলের স্ত্রী হেলেনা আক্তার (৫০)। বাকি একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

- Advertisment -

সর্বশেষ

Translate »