27.1 C
Chittagong
Thursday, 17 September 2026
বাড়িTop Newsফেসবুকে ধর্ম অবমাননা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরিতোষের

ফেসবুকে ধর্ম অবমাননা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরিতোষের

 

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার দায় স্বীকার করেছেন সেই যুবক পরিতোষ সরকার। এ নিয়ে  আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি। আদালত পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -nagad

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পীরগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ এর বিচারক ফজলে এলাহী পরিতোষের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় পরিতোষকে আদালতে নিয়ে আসে পুলিশ। পরে বিকেলে তাকে আদালতে তোলা হয়। এরপর ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

গোলাম মোস্তফা বলেন, পরিতোষ দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রথমে তাকে কিশোর দাবি করা হয়। তবে পুলিশ প্রমাণ করে তার বয়স ১৯ বছর। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (১৮ অক্টোবর) রাতে জয়পুরহাট থেকে পরিতোষকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযান চালিয়ে রাতে জয়পুরহাট থেকে অভিযুক্ত পরিতোষকে গ্রেপ্তার করা হয়। আর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »