26.6 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িTop Newsআবারও পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে বাইকে আগুন

আবারও পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে বাইকে আগুন

 

আবারও রাজধানীতে নিজ বাইকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক এ আগুন দেন। 

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।

বাইকে আগুনের বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বলেন, আজ দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া (৩০) নামের ওই ব্যক্তি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন।

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে ১ হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন বলে জানান ওসি।

তবে ওই বাইক চালক সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা এলাকায় রাইড শেয়ারিংয়ের আরেক মোটরসাইকেল চালক ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানাতে নিজের মোটরসাইকেলে আগুন দেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »