20.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsনরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সং ঘর্ষে নি হ ত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সং ঘর্ষে নি হ ত ২

 

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -nagad

নিহতরা হলেন- উপজেলার কাচারিকান্দি এলাকার মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই গ্রুপে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করে।

এর জেরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ আহত ৯ জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

- Advertisment -

সর্বশেষ

Translate »