33.2 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামচট্টগ্রামে করোনা আক্রান্ত নতুন রোগী নেই

চট্টগ্রামে করোনা আক্রান্ত নতুন রোগী নেই

 

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামের কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

- Advertisement -nagad

সোমবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

php glass

তিনি জানান, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১২৯টি নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু এতে চট্টগ্রাম জেলার কারও শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে ফেনীর ৩৫ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

ksrm

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগী ৩৯ জন। এর মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী।

- Advertisment -

সর্বশেষ

Translate »