26.5 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsভারতকে আকাশসীমা ব্যবহার করে শারজায় যেতে দেবে না পাকিস্তান

ভারতকে আকাশসীমা ব্যবহার করে শারজায় যেতে দেবে না পাকিস্তান

 

শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারত। বুধবার (৩ নভেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি।

- Advertisement -nagad

এই ঘোষণার ফলে দুই শহরের মধ্যে বিমান পরিসেবা কিছুটা প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে পথ পরিবর্তন করে ঘুরে উদয়পুর, আহমেদাবাদ এবং ওমান হয়ে শারজায় পৌঁোতে নির্ধারিত সময়ের আরও এক ঘণ্টা বেশি লাগবে। এতে করে যাত্রা আরও ব্যয়বহুল হবে।

এদিকে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পাকিস্তানের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

তিনি এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলেছেন। ওমর বলেন, ২০০৯-১০ ঠিক একই রকম পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান। তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না বলে তখনও জানিয়েছিল পাকিস্তান। ফলে শ্রীনগর থেকে দুবাই বিমান পরিসেবা প্রভাবিত হয়েছিল।

সাবেক এই মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন খুব দ্রুতই পাকিস্তান তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »