27 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsনরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

 

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

- Advertisement -nagad

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এর জের ধরে সকালে আলোকবালী ইউনিয়নে ওই দুপক্ষের সমর্থক রিপন মোল্লা ও আবুল খায়েরের লোকজন সংঘর্ষে  জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন টেটা ও গুলিবিদ্ধ হয়েছেন। 

নরসিংদী সদর মডেল থানার ওসি শওগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানান ওসি।

- Advertisment -

সর্বশেষ

Translate »