24.7 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িTop Newsপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-ফ্রান্স

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-ফ্রান্স

 

প্রতিরক্ষা সহায়তা আরও জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স। প্রধানমন্ত্রীর সফরে এনিয়ে দুই দেশের মধ্যে একটি ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষর হয়। 

- Advertisement -nagad

প্যারিসে মঙ্গলবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকের পর এক যৌথ ঘোষণায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দুই দেশই প্রতিরক্ষা ও নিরাপত্তা, অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে নিতে আগ্রহী। সেজন্যে প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ে আরও জোরদার সংলাপ ও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। 

এছাড়াও উভয়ের চাহিদা ও তা পূরণে সক্ষমতার ওপর ভিত্তি করে প্রতিরক্ষা সামগ্রী কেনা সংক্রান্ত সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে। যৌথ ঘোষণায় মোট ১৪টি পয়েন্ট উল্লেখ করা হয়। যেখানে নিরাপদ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ওপর জোর দেয়া হয়। 

ইউনেসকোর ৭৫তম বার্ষিকীতে যোগ দিতে এবং সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ করতে শেখ হাসিনা মঙ্গলবার সকালে লন্ডন থেকে প্যারিস পৌঁছান।

- Advertisment -

সর্বশেষ

Translate »