বিশেষ প্রতিনিধি ঃ-
স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে চট্টগ্রাম রেডিসন ব্লু তে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার।
১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
১৬ নভেম্বর মঙ্গলবার রিহ্যাব এর পক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে এই তথ্য জানান বিহ্যাব চট্টগ্রাম রিজওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী,
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কামাল মাহমুদ, কো- চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ দিদারুল হক চৌধুরী, মাহাবুব সোবহান জালাল তানভীর। সাম্প্রতিক সময়ে নির্মান সামগ্রীর অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় আবাসন খাতে চলমান অনেক প্রকল্প বন্ধ হওয়ার আশংকা রয়েছে বলে দাবী করেন এই খাতে সংশ্লিষ্টরা।

