27.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsবিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের বাধা

বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের বাধা

 

খুলনায় বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।  শনিবার (২০ নভেম্বর) সকাল সোয়া ৯টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে অনশন শুরু করেন নেতাকর্মীরা। 

- Advertisement -nagad

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতেও বাধা দেয়। বাধ্য হয়ে তারা দলীয় কার্যালয়ের ভেতরে অনশন কর্মসূচি পালন করছেন। বিকেল ৪টা পর্যন্ত তা চলবে। 

তিনি বলেন, ‘আমাদের দুজন নেতাকে আটক করে পুলিশ ছেড়ে দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে এই অনশন কর্মসূচির আয়োজন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।’

অনশন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকার মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। এছাড়া তার শারীরিক অবস্থা খুবই খারাপ হলেও বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা দেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »