33.1 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop News‘অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা নেয়া হবে’

‘অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা নেয়া হবে’

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজক পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’ 

- Advertisement -nagad

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন হুঁশিয়ারি দেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশে যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন। খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোন আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে, এর বাইরে গিয়ে কিছু নয়।’

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার (২০ নভেম্বর) রাজধানীসহ সারাদেশে গণঅনশনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার হলরুমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালিত হবে

- Advertisment -

সর্বশেষ

Translate »