27.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsনাটোরে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ

নাটোরে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ

 

নাটোর সদর উপজেলার লালমনিপুরে সানজিদা আক্তার বিনা নামে এক কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -nagad

আজ রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ি ফেরার সময় বাড়ির পাশে লালমনিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসিড সন্ত্রাসের শিকার ওই ছাত্রী রাজশাহী সিটি কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে অধ্যয়নরত ও ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেলে নাটোর শহর থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন সানজিদা। প্রথম বাড়ির পাশে আসতে সন্ধ্যা লেগে যায়। এমন সময় বাড়ির পাশের লালমনিপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তার মুখে এসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ওই ছাত্রীর আর্ত-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্ত।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহীতে এবং শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, গভীরভাবে বিষয়টি অনুসন্ধান করছি। হামলাকারী যেই হোক আমরা তাকে গ্রেপ্তার করব এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

- Advertisment -

সর্বশেষ

Translate »