28.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsআগামী বছর দেশেই করোনা টিকার উৎপাদন শুরু: সালমান এফ রহমান

আগামী বছর দেশেই করোনা টিকার উৎপাদন শুরু: সালমান এফ রহমান

 

আগামী বছর থেকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকার উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

- Advertisement -nagad

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইনসেপ্টা চায়নার একটি কোম্পানির সঙ্গে আলোচনা করছে। তাদের সঙ্গে টার্ম ও কন্ডিশন চূড়ান্ত হলে ইনসেপ্টা উৎপাদন শুরু করতে পারবে।

এছাড়া বেক্সিমকোও টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। আশা করছি আগামী চার থেকে ছয় মাসের মধ্যে আমরা টিকা উৎপাদনের কার্যক্রম শেষ করতে পারব বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।

সালমান এফ রহমান বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের বকেয়া টিকাগুলোও আগামী বছরের শুরু দিকে পেয়ে যাব।

মিট দ্য রিপোর্টার্সে এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খানসহ আরও অনেকে।

- Advertisment -

সর্বশেষ

Translate »