25.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsগাড়ির নিচে বো মা পেতে এরদোগানকে মারার চেষ্টা

গাড়ির নিচে বো মা পেতে এরদোগানকে মারার চেষ্টা

 

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে হত্যাচেষ্টা নস্যাৎ করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ সির্তে এক সমাবেশে তাকে মারার জন্য পুলিশের গাড়িতে বোমা পেতে রাখে দুর্বৃত্তরা।

- Advertisement -nagad

বোমাটি সমাবেশস্থলের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার গাড়ির নিচে পাতা হয় বলে জানায় তুর্কি সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। পেরে সেটিকে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনী। শনিবারের এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। তবে এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি।

পাবলিক ব্রডকাস্টার টিআরটি হ্যাবারের খবর অনুযায়ী, ইম্প্রোভাইজড বিস্ফোরক সম্বলিত পুলিশ অফিসারের ব্যক্তিগত গাড়িটি দেশটির দক্ষিণ-পূর্বের আরেকটি প্রদেশ মারদিনে পাওয়া গেছে।

মারদিন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সির্ত প্রদেশে প্রেসিডেন্ট এরদোগানের সমাবেশের নিরাপত্তা জোরদার করার দায়িত্ব দেয়া হয়েছিল ওই অফিসারকে।

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই পুলিশ অফিসারকে সমাবেশের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এক সহকর্মীকে তার বাসভবন থেকে তুলে নেয়ার জন্য পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পর সেই সহকর্মীই গাড়ির নিচে সন্দেহজনক কিছু দেখতে পান। তদন্তের পর সেটি বোমা বলে নিশ্চিত করা হয়।

নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকর্তার গাড়িটি প্রেসিডেন্ট এরদোগানের আশপাশেই থাকত। তাই প্রাথমিকভাবে পুলিশের ধারণা সুযোগ বুঝে বোমাটি ফাটিয়ে এরদোগানকে হত্যার চেষ্টা করত দুর্বৃত্তরা

প্রসঙ্গত, এমন সময় এরদোগানকে হত্যা প্রচেষ্টার খবর এলো যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »