27.1 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop Newsটানা বৃষ্টিতে রাজধানীসহ সারা দেশে ভোগান্তি

টানা বৃষ্টিতে রাজধানীসহ সারা দেশে ভোগান্তি

 

নিম্নচাপ জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। 

- Advertisement -nagad

সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে অঝোরধারার বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে, যা মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে। 

যানবাহন সংকট আর রাস্তায় পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন মানুষ। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও যানবাহন পাওয়া যাচ্ছে না। পেলেও রিকশা-সিএনজি ভাড়া চাচ্ছে দ্বিগুন-তিনগুন। তাই চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থী, অফিসগামী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকাজুড়ে আজ সোমবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকার আকাশ আগামীকাল মঙ্গলবার থেকে পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।

- Advertisment -

সর্বশেষ

Translate »