27.2 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsআবারো ড্রেনে পড়ে ১০ বছরের এক শিশু নিখোঁজ

আবারো ড্রেনে পড়ে ১০ বছরের এক শিশু নিখোঁজ

 

নগরের ষোলশহরে ড্রেনে পড়ে এবার মো. কামাল নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।  

- Advertisement -nagad

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে এঘটনা ঘটে।

খবর পাওয়ার পর মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজের সন্ধানে অভিযানে নামে ফায়ার সার্ভিস। 

এর আগে গত  ২৭  সেপ্টেম্বর  সেহেরীন মাহবুব সাদিয়া নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগ্রাবাদের মাজার গেট এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয়।পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় বৃষ্টির পানির তীব্র স্রোতে ড্রেনে পড়ে ছালেহ আহমেদ (৫০) নামে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়।

সোমবার নিখোঁজ হওয়া শিশু কামাল ষোলশহর সংলগ্ন বস্তিতে থাকেন। তার বাবার নাম আলী কাউছার। 

জানা গেছে, গতকাল তার একবন্ধু সঙ্গে খেলতে খেলতে হঠাৎ ড্রেনে পড়ে যায়। তার বন্ধু উঠতে পারলেও ড্রেনে প্রচন্ড স্রোত থাকায় কামাল আর উঠতে পারেনি। 

শিশুটি নিখোঁজের ব্যাপারে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহাকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, গতকাল নিখোঁজ হলেও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় আজ বিকেলে। খবর পেয়ে আমরা অভিযান শুরু করেছি। আমাদের ডুবুরী দল কাজ করছে।  

- Advertisment -

সর্বশেষ

Translate »