32.2 C
Chittagong
Monday, 13 April 2026
বাড়িTop Newsশহীদ বুদ্ধিজীবী দিবসে বায়তুল মোকাররমে কোরআনখানি-দোয়া মাহফিল

শহীদ বুদ্ধিজীবী দিবসে বায়তুল মোকাররমে কোরআনখানি-দোয়া মাহফিল

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -nagad

এতে বলা হয়, কোরআনখানি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের জন্য আত্মদানকারী সব শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »