21.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবিনম্র শ্রদ্ধায় বোয়ালখালী প্রেস ক্লাবের উদ‍্যোগে বিজয় দিবসপালিত

বিনম্র শ্রদ্ধায় বোয়ালখালী প্রেস ক্লাবের উদ‍্যোগে বিজয় দিবসপালিত

 



বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ‍্যে দিয়ে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ‍্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় র‍্যালী,শহীদ’দের স্মরণে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ ও আলোচনা সভার মধ‍্যে দিয়ে দিনটির পরিসমাপ্তি ঘটে। প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ ফারুক ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভি’র চট্টগ্রাম ব‍্যুরোচীফ মোঃ লোকমান চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক আজাদী’র বোয়ালখালী প্রতিনিধি মনজুর আলম মাস্টার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সচিব ডাঃ প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নঈম উদ্দিন, সদস‍্য ইমরান চৌধুরী, ও শাহ আলম বাবলু প্রমূখ। পরে মহান স্বাধীনতা যুদ্ধেসহ সকল শহীদ’দের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »