30.2 C
Chittagong
Sunday, 2 August 2026
বাড়িTop Newsগৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

 

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ সোমবার বিকালে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

- Advertisement -nagad

আদালত সূত্র জানায়, হাজতে যাওয়া মাহিন মাগুরা জেলার খালকুলপাড়া এলাকার বাসিন্দা। বর্তমান বরিশাল পুলিশ লাইন্সে কর্তব্যরত রয়েছে। তার বিরুদ্ধে সোমবার কোতোয়ালি মডেল থানায় নির্যাতিতা বাদী হয়ে মামলা করেন।

অভিযোগে বলেন, পেশায় তিনি একজন গৃহিণী। তিনি বরিশাল মহিলা কলেজে পড়ালেখার সুবাধে এক বান্ধবীর মাধ্যমে ২০১৫ সালে মাহিনের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে মাঝে মধ্যে আসামির সঙ্গে বাদীর কথাবার্তা হয়। তিনি বরিশালে ছেলেসন্তানসহ প্রায় ছয় মাস ধরে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে।

স্বামীর সঙ্গে বাদীর পারিবারিক বিষয়ে মনোমালিন্য ও সাংসারিক ঝামেলা ছিল। সেই সুযোগে মাহিন দুই মাস ধরে বিভিন্ন তারিখ ও সময়ে বাদীর ভাড়াটিয়া বাসায় আসা-যাওয়া করে। পারিবারিক ঝামেলার কথা শুনিয়ে বাদীকে মাহিন ফুসলাতে থাকে।

৫ নভেম্বর আনুমানিক দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালি মডেল থানাধীন ১৫নং ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে বাদীর ভাড়াটিয়া ফ্লাটে থেকে বাদীকে ধর্ষণ করে। ভিকটিম ডাকচিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহিনকে আটক করে পুলিশকে সংবাদ দেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »