32.3 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsশিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত: দেওয়ানগঞ্জ মেয়রকে ঢাকায় গ্রেপ্তার

শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত: দেওয়ানগঞ্জ মেয়রকে ঢাকায় গ্রেপ্তার

 

শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত জামালপুর দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়রকে রাজধানীর উত্তরা-০৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার অভিযানে সকাল থেকে রাজধানীর উত্তরা-০৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রাখা হয়।

আরও পড়ুন: গুগল-ফেসবুককে ছাড়িয়ে ২০২১-এর সবচেয়ে জনপ্রিয় টিকটক

গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক দেওয়ার সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এরপর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।

এরপর অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পৌর মেয়রের পদ থেকে শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

- Advertisment -

সর্বশেষ

Translate »