33.1 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsমার্কিন ভিসা বাতিলের খবরকে গুজব বললেন সাবেক সেনাপ্রধান আজিজ

মার্কিন ভিসা বাতিলের খবরকে গুজব বললেন সাবেক সেনাপ্রধান আজিজ

 

নিজের মার্কিন ভিসা বাতিলের খবরকে গুজব বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। শুক্রবার রাতে (২৪ ডিসেম্বর) জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগকে দেয়া সাক্ষাতকারে এই কথা বলেন তিনি।

- Advertisement -nagad

সাবেক সেনাপ্রধান আজিজ বলেন, ‘এ নিয়ে যুক্তরাষ্ট্র আমাকে কিছুই জানায়নি। বাংলাদেশের কিছু গণমাধ্যম যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে। এখনও আমার মার্কিন ভিসা বৈধ আছে।’

গুঞ্জন আছে সেনাবাহিনীর আড়িপাতার যন্ত্র কেনার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের। তবে সেই কথা অস্বীকার করেন তিনি। সাবেক সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর আড়িপাতার যন্ত্র কেনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এ নিয়ে আমি কিছুই জানি না।’

গুজব ছড়িয়েছে, নিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাল্টাতে প্রভাব খাটিয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ। তবে তিনি দাবি করেন, এ বিষয়ে ক্ষমতার অপব্যবহার করেননি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যচিত্রে জেনারেল ও তার একজন কোর্সমেটের কথোপকথন ফাঁস হয়। এ নিয়ে আজিজ দাবি করেন, অডিওটি সঠিক নয়। একে বিকৃত করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »