26.5 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsদাখিলে গড় পাসের হার ৯৩.২২, রেজাল্ট জানবেন যেভাবে

দাখিলে গড় পাসের হার ৯৩.২২, রেজাল্ট জানবেন যেভাবে

 

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হয়। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮২ দশমিক ৫১ শতাংশ।

- Advertisement -nagad

এ বছর দাখিল পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন। 

যেভাবে ফলাফল জানা যাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এই ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

এছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানা যাবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ-DAKHIL MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ২৩ নভেম্বর। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২২ লাখের বেশি।

- Advertisment -

সর্বশেষ

Translate »