22.5 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsরেকর্ড রেমিটেন্স এলো দেশে

রেকর্ড রেমিটেন্স এলো দেশে

 

সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কোনো বছর এত রেমিটেন্স আসেনি।

- Advertisement -nagad

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সব শেষ ডিসেম্বরে ১৬৪ কোটি ৯০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। সব মিলিয়ে বিদায়ী বছরে বৈধ পথে ২ হাজার ২০৭ কোটি ডলার এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকা।এটি দেশে এক  বছরে সর্বোচ্চ রে‌মিটেন্স আহরণের রেকর্ড।

এর আগে সর্বোচ্চ রে‌মিটেন্স আসে ২০২০ সালে। ওই বছর ২ হাজার ১৭৪ কোটি ডলার পাঠান প্রবাসীরা। আর ২০১৯ সালে দেশে ১ হাজার ৮৩৩ কোটি ডলার পাঠান তারা।

তবে অর্থবছর বিবেচনায় নেতিবাচক অবস্থানে রয়েছে প্রবাসী আয়। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিটেন্স এসেছে ১ হাজার ২৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ হাজার ২৯৪ কোটি ডলার। সেই হিসাবে চলমান অর্থবছরের প্রথম ৬ মাসে রেমিটেন্স কমেছে ২৭০ কোটি ডলার।

দেশে বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম শীর্ষ খাত প্রায় ১ কোটি প্রবাসীর পাঠানো অর্থ। দীর্ঘদিন ধরে তা অবৈধ হুন্ডির মাধ্যমেও আসছিল। তবে ২০১৯-২০ অর্থবছরে বৈধ পথে অর্থ পাঠাতে তাদের উৎসাহিত করতে রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার।এবার সেটা বাড়িয়ে আড়াই শতাংশ করেছে অর্থ মন্ত্রণালয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »