24 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsযানবাহনে বিধি-নিষেধ আরোপের সুপারিশ

যানবাহনে বিধি-নিষেধ আরোপের সুপারিশ

 

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় গণপরিবহনের উপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হবে। বিধি-নিষেধের আওতায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসতে পারে। 

- Advertisement -nagad

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, ওমিক্রন রুখতে যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চে চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে। এটার একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে। এছাড়া বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেল মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারের জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।

আগামী সাত দিনের মধ্যে এমন নির্দেশনা জারি হতে পারে বলে জানান মন্ত্রী। 

- Advertisment -

সর্বশেষ

Translate »