20.6 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইফতার সাসগ্রী বিতরন।

বোয়ালখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ইফতার সাসগ্রী বিতরন।

 


বোয়ালখালী প্রতিনিধিঃ
দুর্নীতি প্রতিরোধ কমিটি বোয়ালখালী উপজেলার উদ্যোগে পবিত্র রমজানকে সামনে রেখে
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলার কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের ২ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

- Advertisement -nagad

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাবচর এলাকায় এ ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সভাপতি মুহাম্মদ নুরুল আলম, সাধারন সম্পাদক আফাজুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক সেকান্দর আলম বাবর, সদস্য কাজী নজরুল ইসলাম, মোঃআকতার কামাল চৌধুরী ,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক ইয়াছিন চৌধুরী ও জাহিদ হাসান,

এসময় বোয়ালখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সভাপতি মুহাম্মদ নুরুল আলম বলেন,
করোনা প্রভাবের কারণে উপজেলার অনেক মানুষ দুঃখ কষ্টে দিনাতিপাত করছে। এ সংকটকালে সাধারণ মানুষদের দুঃখ লাঘবের জন্য ২০০ পরিবারকে ইফতার দেয়া হল।

সবাই এগিয়ে এলে এই দুঃসময়ে কেউ না খেয়ে থাকবেনা। দুর্নীতি প্রতিরোধ কমিটি,বোয়ালখালী উপজেলার উদ্যোগে বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করছি এবং তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »