28 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop News১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

 

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির চলমান সংলাপে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

- Advertisement -nagad

এ পর্যন্ত ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। দলগুলোর মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ছয়টি দল সংলাপে না যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতির।

এদিকে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। আর এরই মধ্যে নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »