25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, উঠছে ২৬৩ প্রস্তাব

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, উঠছে ২৬৩ প্রস্তাব

 

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার (১৮ জানুয়ারি)। করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে।

- Advertisement -nagad

বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। করোনার কারণে এবার ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার জেলা প্রশাসক সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। প্রথম দিন সকাল ১০টায় গণভবন থেকে প্রধান প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করবেন।

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২২’ নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এবার ডিসি সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »