26.7 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop News২৫ জানুয়ারি থেকে বিমানের শারজাহ ফ্লাইট চালু

২৫ জানুয়ারি থেকে বিমানের শারজাহ ফ্লাইট চালু

 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। 

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় বিকেল ৩টা থেকে টিকেটসমূহ বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে। আগামী ২৫ জানুয়ারি থেকে ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট চালু হবে। 
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ১০:৩০ টায় ছেড়ে শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ০২:১৫ টায়। ফ্লাইট বিজি১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রোববার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০:৪৫ টায় এবং চট্টগ্রাম থেকে সকাল ১১:৪৫ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২:৩০ টায়।   

যাত্রীগণ আজ ২০ জানুয়ারি বিকেল ৩ টা থেকে বিমানের যে কোনো সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।  

যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা পূর্বে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সব কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। 

এস

- Advertisment -

সর্বশেষ

Translate »