31.5 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsশিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন

শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। 

- Advertisement -nagad

শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। 

দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷ এ হিসেবে মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।  

এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন  ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত  অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

তিনি পেয়েছেন ১৯১ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেলেন নিপুণ।

সহ-সভাপতি পদে ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল ও ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুম পারভেজ রুবেল। 

সহ সাধারণ সম্পাদক পদে ইলিয়াস-নিপুণ প্যানেলের সাইমন সাদিক জয়ী হয়েছেন ২১২ ভোটে৷ তার সঙ্গে সিনিয়র অভিনেতা সুব্রত হেরেছেন ১২৭ ভোট পেয়ে।

১৮৪ ভোটে জয় পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। চিত্রনায়ক আলেকজান্ডার হেরেছেন ১৫৫ ভোটে৷ 

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে হেরে গেছেন চিত্রনায়ক নিরব। জিতেছেন ২০৫ ভোট পাওয়া জয় চৌধুরী। নিরবের ভোটসংখ্যা ১৩৪।

- Advertisment -

সর্বশেষ

Translate »