32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsচট্টগ্রামে খাস্তগীর স্কুলের মাঠ দখলের চেষ্টা : দুদকের অভিযান

চট্টগ্রামে খাস্তগীর স্কুলের মাঠ দখলের চেষ্টা : দুদকের অভিযান

  CNN Bangladesh

সিনিয়র করেসপন্ডেন্ট :: চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী খেলার মাঠ দখলের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

- Advertisement -nagad

রোববার (২৪ আগস্ট) দুপুরে সংস্থাটির চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান চলছে।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, খাস্তগীর স্কুলের প্রায় শতকোটি টাকার সাড়ে ১৫ কাঠা জায়গা মাত্র ৩ কোটি ৯৬ লাখ টাকায় ২০০৬ সালে বিক্রি দেখানো হয়। সম্প্রতি জমির নামজারির জন্য আবেদন করা হলে বিষয়টি সামনে আসে। এতে চট্টগ্রাম জেলা প্রশাসন, ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের একাধিক কর্মকর্তার যোগসাজশে এই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের প্রাচীনতম ও অন্যতম প্রথম বালিকা বিদ্যালয়। ১৪৭ বছরের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারসহ দেশবরেণ্য অনেক শিক্ষাবিদ, চিকিৎসক ও বিজ্ঞানী। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতিও পেয়েছে স্কুলটি।

সিএনবিএন /মেট্টো/সিএল

- Advertisment -

সর্বশেষ

Translate »