পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) আহসান হাবীব পলাশ দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে তিনি পটিয়ার পূজা মন্ডপ পরিদর্শনে আসনে।এ সময় পটিয়া উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সিরাজুল ইসলাম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পুলক চৌধুরী, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দে, সাধারণ সম্পাদক মান্না কুমার দেব, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল দে, দেবাশীষ ধর বাপন, রয়েল চৌধুরী, টিটু দেব মেম্বারসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
পূজা মন্ডপ পরিদর্শন শেষে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। পুলিশ ও প্রশাসনকে একত্রে কাজ করতে হবে যাতে সকল ভক্ত ও দর্শনার্থী শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব উদযাপন করতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।
পরিদর্শনের সময় পর্যাপ্ত পুলিশ পাহারা, অগ্নি নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতকরণের পাশাপাশি প্রতিটি মন্ডপে সতর্কতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, জনসাধারণের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের অঙ্গীকার। আমরা স্থানীয় প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সঙ্গে একযোগে কাজ করে শান্তি, সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করব।
এসময় পুলিশের পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণ ও নিরাপদ পূজা উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেয়ে পূজা উদযাপন পরিষদের সদস্যগন, ভক্ত, অনুসারী ও পূজারীরা অত্যন্ত খুশি হন এবং তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

