28.8 C
Chittagong
Tuesday, 15 September 2026
বাড়িTop Newsঅবস্থা অপরিবর্তিত থাকলে আজ রাতেই লন্ডনে নেয়া হবে বেগম জিয়াকে

অবস্থা অপরিবর্তিত থাকলে আজ রাতেই লন্ডনে নেয়া হবে বেগম জিয়াকে

এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন মোট ১৬ জন সফরসঙ্গী

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: দীর্ঘদিনের অসুস্থতায় সর্বশেষ সংকটাপন্ন অবস্থার মধ্যেই লন্ডনের পথে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা অনুকূলে থাকলে আজ মধ্যরাত অথবা আগামী সকালে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে নেওয়া হবে।

- Advertisement -nagad

বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, যাত্রাপথে যেকোনো স্বাস্থ্যজটিলতা মোকাবিলায় বিশেষ মেডিকেল সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, লন্ডনে নির্ধারিত হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং পুরো প্রক্রিয়াই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী হচ্ছে। বোর্ডের নিয়মিত মিটিংয়ের পাশাপাশি যুক্তরাজ্যের বিশেষজ্ঞরাও খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা দেখে পরামর্শ দিয়েছেন। চিকিৎসার বিষয়টি ছাড়া অন্য কোনো আলোচনায় দল কিংবা পরিবারের কেউই যেতে চান না বলে জানান তিনি।

এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন মোট ১৬ জন সফরসঙ্গী—এর মধ্যে রয়েছেন তার চিকিৎসক দল, ঘনিষ্ঠ সহকর্মী এবং পরিবারের সদস্যরা। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমানসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরাও এই সফরে অংশ নিচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা খালেদা জিয়ার পরিচর্যায় নিয়োজিত ছিলেন, তারাও এই যাত্রায় সঙ্গে থাকবেন।

গত কয়েক সপ্তাহ ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতা মিলিয়ে তিনি বারবার সংকটাপন্ন হয়ে পড়ছেন। ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে মেডিকেল বোর্ড দ্রুত ভর্তি করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। তাই উন্নত চিকিৎসার জন্য লন্ডনকেই সর্বশেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »