21.9 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চেক এ্যান্ড ব্যালেন্স নির্বাচনে আওয়ামীলীগ ১০ বিএনপি ৯...

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চেক এ্যান্ড ব্যালেন্স নির্বাচনে আওয়ামীলীগ ১০ বিএনপি ৯ পদে জয়।

 


সেলিম চৌধুরীঃ- সিএনএন বাংলাদেশ
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতি পদে ২ বীর মুক্তিযোদ্ধা আইনজীবী ও সাধারণ সম্পাদক পদে তৃতীয় বারের মত এডভোকেট জিয়া উদ্দীন সহ ১০ টি পদে বিজয়ী হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন প্যানেল সমন্বিত পরিষদ।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আইনজীবী সংগঠনের চেক এ্যান্ড ব্যালেন্সের এই নির্বাচনে নির্ধারিত ১৯ পদের মধ্যে সিঃ সহ- সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ৯ পদে নির্বাচিত হয়েছে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল।
১০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম,( সমন্বয়)
সিনিয়র সহ- সভাপতি শফিকুল্লাহ, (ঐক্য)
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজ উদ্দীন হায়দার, ( সমন্বয়) সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন, (সমন্বয়) সহ সাধারণ সম্পাদক এরশাদুল রহমান রিটু, (ঐক্য) অর্থ সম্পাদক সালাউদ্দিন মনসুর রিমু (সমন্বয়) পাঠাগার সম্পাদক সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা নুর (ঐক্য) তথ্য প্রযুক্তি ও আইটি সম্পাদক মেজবাহ উদ্দিন দোয়েল (সমন্বয়)
এবং ১০ সদস্য পদের মধ্যে ৪ টিতে নির্বাচিত হয়েছে সমন্বয় পরিষদের প্রার্থী এবং ৬ টি তে নির্বাচিত হয়েছে ঐক্য পরিষদের সদস্য প্রার্থী।
প্রায় ৭ হাজার আইনজীবীদের এই সংগঠনে ৫ হাজার ২ শত ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছে ৪ হাজার ১শত ৯৩ জন।

- Advertisment -

সর্বশেষ

Translate »