করোনা মহামারির কারণে শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা স্কুলে না যেতে পেরে তাদের এখন ক্লাস করতে হচ্ছে অনলাইনে। তবে অনলাইন ক্লাসে প্রায়ই ঘটছে মজার ঘটনা। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছেন এক শিক্ষিকা। তারপরেই ঘটে যায় অঘটন। ম্যাডাম তার ক্লাস শুরুর প্রথমেই শিক্ষার্থীদের বলেন, আমার কথা শোনা যাচ্ছে? শিক্ষার্থীরা বলছে, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে।
এরপরেই শিক্ষিকা বলছেন, তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো? এবার এক ছাত্র বলছে, ম্যাডাম আপনি কি বিবাহিত? শিক্ষিকা বলেন, না। তখন ছাত্র বলে বসে, আমি আপনাকে ভালবাসি ম্যাম। শুনেই ম্যাডাম বলেন, আমিও তোমাদের সকলকে ভালবাসি। কিন্তু এখানেই শেষ নয়।
ছাত্র বলে বসে, না ম্যাম এই ভালবাসা সেই ভালবাসা নয়। আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? আমি আপনাকে বিয়ে করতে চাই। ছাত্রের এই প্রশ্নে কী উত্তর দেবেন প্রথমে বুঝতে পারেন না শিক্ষিকা। যদিও তিনি সেই ছাত্রকে বোঝান এই ধরণের বিষয় যেন সে আর না করে। ম্যাডামের এ কথায় কোনোই কর্ণপাত করে ওই ছাত্র। সে হেসে চলে। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
অনেকেই বলছেন, পূর্বপরিকল্পিতভাবে ভিডিওটি বানানো হয়েছে। ভাইরাল হওয়ার জন্য আজকাল মানুষ কী না করে। এ ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

