26.5 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop Newsপ্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত বক্তব্য, আ.লীগ নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত বক্তব্য, আ.লীগ নেতাকে শোকজ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন মাহাবুবুর রহমান বাবুলকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি।

- Advertisement -nagad

একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত ছোট একটি বক্তব্য দেওয়ার কারণে তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

শনিবার বিকালে সোনারগাঁয়ে অবস্থিত রয়েল রিসোর্টে উপজেলা আহবায়ক কমিটির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে লায়ন মাহবুবুর রহমান বাবুলকে জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়।

সভায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্যরা।

সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, গত ১৭ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে লায়ন বাবুলকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্দেশ দিয়েছে। আমরা কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তকে স্বাগত জানাই। কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে আমরা বাবুলকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতিকে উপজেলার ১০ জন চেয়ারম্যানকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় তাকে এ সভার মাধ্যমে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তাকে অব্যাহতি দিতে পারি না। আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। প্রধানমন্ত্রীকে নিয়ে লায়ন বাবুল যে বেফাঁস মন্তব্য করেছে তার তীব্র নিন্দা জানাই। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়ে লায়ন বাবুল তার বক্তব্যে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করেছেন।

উল্লেখ্য, লায়ন মাহবুবুর রহমান বাবুল সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে ‘নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন তাহলে অনুমতি লাগবে’বলে একটি ছোট মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমার এলাকাতে আমি ম্যাজিস্ট্রেট। আমি যা বলবো তাই হবে। আমি যদি সুইচ অফ বলি তাহলে সেটাই হবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে। কারো ফোনে প্রশাসন আসবে না।

বাবুল আরও বলেন, ১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয় নাই। এটা আপনাদের গর্ব, আপনাদেরই ধরে রাখতে হবে। আগের দিন ভুলে যেতে হবে। আমি শুধু চেয়ারম্যান না আমি আপনাদের বাবুল। শান্তির বাজারে শান্তি থাকবে। বাইরে থেকে কেউ এসে ঝামেলা করলে হাত-পা ভেঙে ফোন দিবেন আমি উদ্ধার করব।

এ ব্যাপারে লায়ন মাহবুবুর রহমান বাবুল জানান, মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তার জন্য তিনি গত ১৮ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রীসহ পুরো জাতির কাছে প্রকাশ্যে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি এ ব্যাপারে ক্ষমা পাবেন বলে আশাবাদী।

- Advertisment -

সর্বশেষ

Translate »