32.7 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবোয়ালখালীতে ‘মহিষের গুঁতোয়’ লেবু চাষির মৃত্যু

বোয়ালখালীতে ‘মহিষের গুঁতোয়’ লেবু চাষির মৃত্যু

 

- Advertisement -nagad

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালীতে এক লেবু চাষির মৃত্যু হয়েছে মহিষের গুঁতোয়।

শনিবার ১৯ ফেব্রুয়ারি বেলা ২টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে মহিষের গুঁতোয় তিনি গুরুতর আহত হন। পরে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত মো. আব্দুল গফুর (৪৫) ব্যক্তির বাণিজ্যিকভাবে লেবু চাষ করতেন বলে জানা যায়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায় ‘বেলা আড়াইটার দিকে গফুর নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও পেটে গভীর ক্ষত ছিল।’

নিহতের ভাতিজা মো. আসিফ বলেন, ‘দুপুরে জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে নিজের দোকানের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পাগলা মহিষ চাচাকে আক্রমণ করে। প্রাণীটির শিং চাচার পেটে ও বুকে ঢুকে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার পর মহিষটিকে স্থানীয় এলাকা বাসি আটক করেছে বলে জানান তিনি।

- Advertisment -

সর্বশেষ

Translate »