27.1 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop News২২ ফেব্রুয়ারির পর থাকছে না করোনার বিধিনিষেধ: মন্ত্রিপরিষদ সচিব

২২ ফেব্রুয়ারির পর থাকছে না করোনার বিধিনিষেধ: মন্ত্রিপরিষদ সচিব

 

আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে করোনার বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

- Advertisement -nagad

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে এখন থেকে বাধ্যতামূলকভাবে সকলকে এই স্লোগান ব্যবহার করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে। দুএকদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

- Advertisment -

সর্বশেষ

Translate »