33.2 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsগ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি পর্যায়ক্রমে কমিয়ে আনার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা আছে সেই সব স্থানে ভর্তুকি কমাতে বলেছেন।

- Advertisement -nagad

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি এনইসি সম্মেলন কক্ষে সংযুক্ত হয়ে একনেক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মূলত ধনীরা গ্যাস এবং বিদ্যুতের সুবিধা নিচ্ছেন। বস্তিবাসী এবং অন্যান্য গরিবরা এই সুবিধা কম পাচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে শিল্প খাতে বিদ্যুত ও গ্যাসের ভর্তুকি কমানোর জন্য নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »