33.7 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop News‘ভর্তুকি এক ধরনের ভিক্ষা, বিদ্যুতসহ নানা খাতে তা কমানো হবে’

‘ভর্তুকি এক ধরনের ভিক্ষা, বিদ্যুতসহ নানা খাতে তা কমানো হবে’

 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভর্তুকি এক ধরনের ভিক্ষা, বিদ্যুতসহ নানা খাতে তা কমানো হবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।

- Advertisement -nagad

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে ভর্তুকি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ভর্তুকি, ভর্তুকি, ভর্তুকি। আর কত। এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভর্তুকি থেকে আমাদের সরে আসতে হবে। ভর্তুকি ন্যায়সঙ্গত নয়, ভর্তুকি কোনো খয়রাতি নয়।

তিনি বলেন, একনেক সভায় ভর্তুকির বিষয়ে কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে ভর্তুকি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন।

এসময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, যখন বিদ্যুৎ নিয়ে কথা হচ্ছিল, বিদ্যুতের মিটারিং নিয়ে, তখন মিটারিংয়ে বিদ্যুতের মূল্য, বিদ্যুতের কস্ট, বিদ্যুতের নানা ব্যবহার নিয়ে অনেক কথা-বার্তা হয়েছে। তখনই এই কথাটা এসেছে যে, ভর্তুকি আমরা অনেক ক্ষেত্রে দিচ্ছি। বিদ্যুতের ক্ষেত্রেও দিচ্ছি। এটা থেকে আমাদের বেড়িয়ে আসার পথ খুঁজে বের করতে হবে।

এদিকে আজ একনেকের সভায় ৮ হাজার ৮০৪ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে

- Advertisment -

সর্বশেষ

Translate »