27.1 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsশতাব্দীতে এমন দিন আসে ৩৬ বার

শতাব্দীতে এমন দিন আসে ৩৬ বার

 

বছরে এমন তারিখ একেবারেই বিরল, যেমন আজকের দিনটি। দীর্ঘ অপেক্ষার পর এমন একটা দিন আসে। আজকের দিনটিকে সংখ্যায় লিখলে হয়- ২২.০২.২০২২। আরও সরলীকরণ করলে ২২০২২০২২। অর্থাৎ আজকের দিনটি শুধু ২ এর দিন। ইংরেজীতে লিখলে 22.02.2022।

- Advertisement -nagad

আজকের তারিখটি একইসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। প্যালিনড্রোম (ইংরেজি: Palindrome) হলো এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা যার আরম্ভ বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোনো বদল হয় না বা সংখ্যার মান একই থাকে (সংখ্যার ক্ষেত্রে)। শতাব্দীতে এমন দিন আসে ৩৬ বার। 

আর অ্যামবিগ্রাম হলো এক ধরনের গ্রাফিক্যাল চিত্র বা লেখা যা একটি শব্দকে শুধুমাত্র এক দিক থেকে বানান করে না বরং অন্য আরেকটি দিক বা অরিয়েন্টেশন থেকেও একইভাবে বানান করতে পারে। অথ্যাৎ যে শব্দ বা বাক্যকে একদিক থেকে পড়লে যেমন দেখায় উল্টো দিক থেকেও একই রকম দেখায় তাকে অ্যামবিগ্রাম বলে।

অনেকে আজকের দিন দেখে বলেছেন আজ Tuesday (মঙ্গলবার) শুধু নয়, আজ TWOsday-ও।

আজকের দিনটি অর্থাৎ ২ ফেব্রুয়ারি, ২০২২-এর মতো ডেট ফরম্যাট প্রতি ১১ বছর অন্তর দেখা যায়। এর পরেরটি দেখা যাবে ১১ বছর পর ৩ মার্চ ২০৩৩ সালে। কিন্তু সেটিও আজকের দিনের মতো হুবহু মিল পাওয়া যাবে না। 

- Advertisment -

সর্বশেষ

Translate »