32.2 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsএক ঘণ্টা পর নিয়ন্ত্রণে নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন

এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন

 

প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর নীলক্ষেতের বাকুশা হকার্স মার্কেটের বইয়ের দোকানে লাগা আগুন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

- Advertisement -nagad

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন লাগলে তা নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানায়, দোকানগুলো ঘিঞ্জি পরিবেশে। এই মার্কেটে অগ্নিনির্বাপণ যন্ত্রও অপ্রতুল। যার ফলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

নীলক্ষেতের বই মার্কেটের ব্যবসায়ীদের সমিতি ইসলামিয়া বণিক বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. গিয়াসউদ্দিন মিয়া বলেন, আগুনে ১০ থেকে ১২ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। ১০০ এর বেশি বইয়ের দোকান আগুনে পুড়েছে। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েন্সল্যাব থেকে আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক বন্ধ রয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রাত ৭টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কোনো তথ্য না পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।  

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে তারা জানান, মার্কেটের লাভলী হোটেল থেকে আগুন বইয়ের দোকানে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে সেখানে আগুন লাগে।

- Advertisment -

সর্বশেষ

Translate »