33.2 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsমরদেহ ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে আহত ২০

মরদেহ ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে আহত ২০

 

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহতের মরদেহ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে মনোহরগঞ্জ এলাকার লোকজন। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়। 

- Advertisement -nagad

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চিতোষী হাসনাবাদ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল। বিষয়টি পুলিশের পক্ষ থেকে স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, দুর্ঘটনায় মনোহরগঞ্জ হাসনাবাদ এলাকার তিনজন নিহত হন। তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিতে প্রশাসনের কাছে ব্যর্থ হন। এর ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিকেলে পুলিশ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে নিহতদের মরদেহ শাহরাস্তি থানায় নেয়ার পথে তাদের আত্মীয় স্বজন বাধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের মরদেহ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধ্য গুলি ছুড়ে। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, প্রায় আধা ঘণ্টা ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির পর পুলিশ মরদেহ নিয়ে থানায় চলে আসে। এ সময় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর হয়। 

এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ঘটনা স্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে একটি প্রাইভেটকার পুকুরে পড়ে গেলে পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের মো. শাহ পরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম (২৩) এবং যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের মো. সাগর হোসেন (২৪)।

- Advertisment -

সর্বশেষ

Translate »